3:23 pm , October 22, 2023
খবর বিজ্ঞপ্তি ॥ আগামী ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ সফল করার লক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে মহানগর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সাইফুল আহসান আজিমের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেণ স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি সমাবেশে অংশ গ্রহণ বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, ভোলা জেলা বিএনপির অহবায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শফিউর রহমান কিরন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার, মাকসুদুর রহমান মাকসুদ প্রমুখ।
