4:17 pm , July 11, 2023
পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালীতে একশ পিস ইয়াবাসহ নুরুল ইসলাম সিকদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। নুরুল ইসলাম সদর উপজেলার উত্তর বিরাজল গ্রামের ইউসুফ আলী সিকদারের ছেলে। গত ১০ জুলাই সন্ধ্যায় ইটাবাড়ীয়া ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
