ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

4:06 pm , May 31, 2021

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ বালক (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩১ মে) বিকেল ৪ টায় ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি থেকে এই টুর্নামেন্টের বিজয়দের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমারানী ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউন কবির হাওলাদার, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জামল উদ্দিন মিয়া স্বপন, টুর্নামেন্টের কমিটির আহবায়ক শফিকুল ইসলাম আজাদ, শিক্ষক শহিদুল ইসলাম মল্লিক প্রমূখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২১ বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় অংশ গ্রহণ ভান্ডারিয়া পৌরসভা দল ও ইকড়ি ইউনিয়ন দল। নির্ধারিত সময়ে ভান্ডারিয়া পৌরসভা ৩-১ গোলে ইকড়ি ইউনিয়ন কে পারজিত করে চ্যাম্পিয়ন হয়। ভান্ডারিয়া পৌরসভার পক্ষে ২ টি গোল করেন রিফাত হোসেন ও একটি গোল করেন শাকিরুল ইসলাম মেসি। রানারআপ দলে পক্ষে একমাত্র গোলটি করে মোঃ অলি। টুর্নামেন্টে মোট ৭টি দল অংশ করে। খেলা পরিচালনা করেন মোঃ নজরুল ইসলাম বিশ^াস, সহকারি রেফারী মিঠু মন্ডল ও রাকিব সিকদার। ফাইনাল ম্যাচে ধারাভাষ্যকার ছিলেন তুহিন তালুকদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT