ভান্ডারিয়ায় অনুর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট উদ্ভোধন ভান্ডারিয়ায় অনুর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট উদ্ভোধন - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় অনুর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট উদ্ভোধন

1:21 pm , May 28, 2021

ভান্ডারিয়া প্রতিবেক ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট ২০২১ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ মে) বিকেল ৪ টায় ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সহকারী কমিশনা (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা অওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, সাবেক সদর ইউনিয় চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জামল উদ্দিন মিয়া স্বপন, টুর্নামেন্টের কমিটির আহবায়ক শফিকুল ইসলাম আজাদ প্রমূখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২১ বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে তেলিখালী ইউনিয়ন ও গৌরীপুর ইউনিয়ন দল। নির্ধারিত সময়ে ইব্রাহীমের একমাত্র গোলে তেলিখালী ইউনিয়ন জয়লাভ করে। খেলায় মোট ৭টি দল অংশ নেবে। খেলা পরিচালনা করেন রেফারী শহিদুল ইসলাম মল্লিক, সহকারি রেফারী মিঠু মন্ডল ও রাবিক সিকদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT