3:21 pm , May 24, 2021
ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় বাজারের তিন মাংস বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম সহকারী কমিশনার (ভুমি) মো. তৌহিদুল ইসলাম জরিমানা করেন। পশু জবাই পূর্ব এবং পরবর্তী বিধি নিষেধ না মেনে মাংস বিক্রর সময় তিন মাংস বিক্রেতাকে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস, ভেটেরিনারি সার্জন সোমা রানী সরকার ও থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
