ভান্ডারিয়ায় জেনেক্সপার্ট মেশিন উদ্বোধন ভান্ডারিয়ায় জেনেক্সপার্ট মেশিন উদ্বোধন - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় জেনেক্সপার্ট মেশিন উদ্বোধন

3:11 pm , November 18, 2020

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় চালু হয়েছে জেনেক্সপার্ট মেশিন। যক্ষ্মা শনাক্তের জিন এক্সপার্ট মেশিন দিয়ে করোনা শনাক্তের জটিলতা নিরসন করা যাবে। তবে এ কার্যক্রম শুরু করতে প্রয়োজন মেশিনের উপযোগী রি-এজেন্ট। এ মেশিনের মাধ্যমে ৪৫ মিনিটেই পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে। গতকাল বুধবার দুপুরে ভা-ারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষেদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুব জাকি, ভা-ারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যন মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম নবীন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোঃ কামাল হোসেন, আরএমও মোঃ বেল্লাল হোসেন প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT