3:09 pm , October 17, 2020
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ সাহা ও ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দারের মৎস্যজীবিদের সঙ্গে অশালিন আচরনের প্রতিবাদ এবং এদের অপসারনের দাবীতে ভান্ডারিয়ার উপজেলার সাধারণ মৎস্যজীবিরা মানববন্ধন করেছে। স্থানীয় শহীদ মিনার সড়কে সাধারণ মৎস্যজীবিদের ব্যানারে বৃহস্পতিবার বেলা ১০ টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টার এ মানববন্ধন করা হয়। এতে বক্তৃতা করেন, মো. সোহেল, জলিল মাঝি, মো. মিন্টু হাওলাদারপ্রমূখ। বক্তারা উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ সাহা এবং ক্ষেত্রসহকারী জয়দেব সমদ্দারের অপসারনের দাবী করে করেন এবং সাধারণ মৎস্যজীবিদের সঙ্গে অশালিন আচরনের প্রতিবাদ জানান। এবং মৎস অধিদপ্তরের মহাপরিচালকের বরাবরে লিখিত অভিযোগ করেন।
