2:39 pm , June 7, 2020
ভা-ারিয়া প্রতিবেদক ॥ করোনা ভাইরাস বিস্তার রোধে শহরে যাতায়াতের সময় মাস্ক ব্যবহার না করায় ভান্ডারিয়ায় ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে ভা-ারিয়া পৌরশহরে এই জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও মোঃ তৌহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভা-ারিয়া পৌরশহরে করোনা ভাইরাস বিস্তার রোধে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে অভিযান চালিয়ে সাত জনের কাছ থেকে ২ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম জহিরুল ইসলাম, এস আই হুমায়ুন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তৌহিদুল ইসলাম জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মধ্যে বাড়ির বাইরে চলাচলরত অবস্থায় ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনো ব্যক্তি এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।
