2:09 pm , May 26, 2020
পরিবর্তন ডেস্ক ॥ দৈনিক ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা কাজী মো. ফজলুর রহমান (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি আজ রবিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে লিভারজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তার বাড়ি ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ভাই মরহুম কাজী বজলুর রহমান দৈনিক ইত্তেফাকের কর্মচারী ইউনিয়নের সভাপতি ছিলেন। ছোট ভাই কাজী দেলোয়ার হোসেন ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারী ঢাকার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ হন। দৈনিক ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা মরহুম কাজী মো. ফজলুর রহমান এর কবর জিয়ারত করেন ইত্তেফাকের ব্যুরোচীর ও বিভিন্ন জেলা ও উপজেলা সংবাদদাতাগন। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১ টায় কবর জিয়ারতে উপস্থিত ছিলেন ইত্তেফাকের পিরোজপুর জেলা ব্যুরোচীফ মো. মনিরুজ্জামান নাসিম আলী, বরিশালের ব্যুরোচীফ শাহীন হাফিজ সহ ঝালকাঠি জেলা সংবাদদাতা মো. শফিউল আলম সৈকত, মংলা জেলা সংবাদদাতা এইচ এম দুলাল, কাঠালিয়া সংবাদদাতা অধ্যাপক মো. আবদুল হালিম. বেতাগী সংবাদদাতা মো. মিজানুর রহমান মজনু, কাউখালী সংবাদদাতা মো. রবিউল ইসলাম রবিন, মঠবাড়ীয়া সংবাদদাতা রফিকুজ্জামান আবির, ইন্দুরকানি সংবাদদাতা আহাদ শিমুল, পিরোজপুর অফিসের প্রতিনিধি মো. হুমায়ুন কবির, বরিশাল অফিসের প্রতিনিধি ফারুক লিটু এবং পিরোজপুর জেলা এটিএন বাংলা সংবাদদাতা ও ভান্ডারিয়া যুগান্তর প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মিলন, ভান্ডারিয়া অবজারভার প্রতিনিধি মো. রিয়াজ মাহমুদ মিঠু।
