3:37 pm , May 21, 2020
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবের ভারী বর্ষণে সীমানা প্রাচীর ভেঙে শাহজাহান মোল্লা (৫৫) এবং ঘর থেকে প্রতিবেশীর বসতঘরে যাওয়ার সময় ঝড়ের দৃশ্য দেখে হৃদযন্ত্রের ক্রীয়াবন্ধ হয়ে গোলেনুর বেগম (৭০) নামের এক বৃদ্ধাসহ দুইজনের মুত্যু হয়েছে। নিহত শাহজাহান মোল্লা উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে। তিনি মঠবাড়িয়া সরকারি কলেজের পিছনে ভেড়নতলা এলাকায় বসবাস থাকতেন। জানাগেছে, বুধবার রাতে শাহজাহান শহর থেকে কলেজের পিছনের বাসায় নিজের পালিত গরু নিয়ে ফিল ছিল। এসময় ঝড় শুরু হলে নির্মাণাধীন একটি দেয়ালের পাশে আশ্রয় নেয়। ঝড়ে ওই দেয়াল ভেঙ্গে শাহজাহানকে চাঁপা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। অপর দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ধুপতি গ্রামের মৃত মুজাহার আলীর স্ত্রী গোলেনুর বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিজের ঝুপড়ি ঘর ছেড়ে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ঝড় শুরু হলে প্রতিবেশীর বসত ঘরে আশ্রয় নিতে যায়। এসময় ঝড়ের তান্ডব দেখে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন নিহত শাহজাহান মোল্লার গিলাবাদের বাড়ি ও বৃদ্ধ গোলেনুর বেগম এর ধূপতি গ্রামের পরিদর্শন করে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেন।
