3:31 pm , May 18, 2020
ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় স্বামী স্ত্রী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। পৌরসভার বড় কানুয়া মহল্লায় আক্রান্ত পরিবারটির বাড়ি প্রশাসন রোববার রাতে লকডাউন ঘোষণা করেছে। ভা-ারিয়া পৌরসভার বড় কানুয়া মহল্লার গার্মেন্টস শ্রমিক নাছির হোসেন (৩৫) ও তার স্ত্রী আয়শা আক্তার (২৫) এর করোনা পজিটিভ আসলে প্রশাসন ওই পরিবারটিকে লকডাউন ঘোষণা করে। জানাগেছে, গত ১১ মে তারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরে আসেন। প্রশাসন বিষয়টি জানতে পেরে গত ১৫ মে স্বামী-স্ত্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। রোববার রাতে দু‘জনের করোনা সংক্রমনের ফলাফল পজেটিভ আসে। পরে প্রশাসন রাতেই তাদের বাড়িটি লকডাউন ঘোষণা করে। ভা-ারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পরিবারটিকে লকডাউনে রাখা হয়েছে। এসময় তাদের ১৪ দিনের খাদ্য সহায়তা যথারীতি প্রদান করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, তাদেরকে বাড়ীতে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
