ভান্ডারিয়ায় কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ভান্ডারিয়ায় কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

3:20 pm , May 15, 2020

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন গৃহবন্দি মানুষের মাঝে সামজিক সংগঠন ফিরোজা আলম কল্যান ট্রাস্টের উদ্ধোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ভিাটাড়িয়া ইউনিয়নের ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামজিক দূরত্ব বজায় রেখে ৮শত হতদরিদ্র দুঃস্থ অসহায় মানুষের মাঝে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। সহায়তা কার্যক্রমের উদ্ধোধন করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান এনামুল করিম পান্না, ফিরোজা আলম কল্যান ট্রাস্টের পরিচালক শরিফুল ইসলাম সুমন সিকদার, শিক্ষক এনায়েত করিম মিন্টু, অবসর প্রাপ্ত শিক্ষক আঃ জলিল হাওলাদার, ব্যাবসায়ী রাসেল সিকদার, শেখর প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT