ভান্ডারিয়ায় জেলে কোস্টগার্ড সংঘর্ষ, গুলি, আহত-১০ ভান্ডারিয়ায় জেলে কোস্টগার্ড সংঘর্ষ, গুলি, আহত-১০ - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় জেলে কোস্টগার্ড সংঘর্ষ, গুলি, আহত-১০

2:09 pm , May 5, 2020

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের তেলিখালী ইউনিয়ন লাগোয়া তুষখালী সংলগ্ন বলেশ^র ও পোনা নদীতে পিরোজপুর ও মঠবাড়িয়া মৎস্য বিভাগের অবৈধ জাল আটকের ঘটনায় কোস্টগার্ড ও পুলিশের সাথে জেলেদের হামলা-পাল্টা হামলায় এক মহিলা গুলিবিদ্ধসহ ১০জন আহত হয়েছে। এ সময় জেলেদের দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হামলা মোকাবেলায় কোস্টগার্ডকে ২৩ রাউন্ড গুলি ছুড়তে হয় বলে জানা গেছে। পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে ইলিশের প্রজনন মৌসুমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা জাটকা সংরক্ষণ কর্যক্রমের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় ভান্ডারিয়ার তেলিখালী ক্যাম্পের কোস্টগার্ড সদস্য, মঠবাড়িয়া থানার পুলিশ ও মঠবাড়িয়ার মৎস্য কর্মীদের নিয়ে প্রথমে বলেশ^র নদীতে অবৈধ জাল আটক করা হয়। অভিযানের এক পর্যায়ে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের পোনা নদীর উত্তরপাড়ে হরিণপালা জেলে পাড়ায় অবৈধ জাল আটক করার চেষ্টা করলে এলাকাবাসী বাঁধা দেয় এবং অভিযানকারীদের উপর হামলা চালায়। প্রথমে কোস্টগার্ড ও পুলিশ লাঠিপেটা করে হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেস্টা করে। কিন্তু নারী-পুরুষ মিলে দলবদ্ধ হয়ে রামদা, সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র হামলা করলে ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম চৌধুরীর নির্দেশে কোস্টগার্ড ২৩ রাউন্ড গুলি চালাতে বাধ্য হয়। এ সময় জেলেপাড়ার মৃত আব্দুল খালেকের স্ত্রী হাজেরা বেগম (৬০) এর বাম হাতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। এ ছাড়া মোতালেব হাওলাদার (৫৫) ও তার ছেলে শাহীন (২৬) এবং আব্দুল আজিজের ছেলে জসিম হাওলাদার (২৮) আহত হয়েছেন বলে এলাকাবাসীর বরাত দিয়ে ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান। তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. সামসুদ্দিন হাওলাদার সাংবাদিকদের জানান, তেলিখালী হরিণপালা এলাকায় জেলেদের বাড়ীর সামনে জাল শুকানোর সময় কোস্টগার্ড জাল আটকের চেষ্টা করে। এসময় তাদের সাথে জেলেদের বাগবিতন্ডা হয়। পরে কোস্টগার্ড তাদের উপর গুলি চালালে মো. মোতালেব (৫৫), হাজেরা বেগম (৬০) ও শাহিন (২৫) নামের তিন জেলে আহত হয়। এসময় লাঠির আঘাতে জসিম (২৪), সাদ্দাম (২৫), তহমিনা (৪৫), শাহনাজ (২০), সেলিম (২২), হেলাল (১৮) হেলাল (৩৫) আহত হয়। আহদের মধ্যে হাজেরা বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মোতালেব ও শাহিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। জেলেদের হামলায় ভ্রাম্যমাণ আদালতের পেশকার আবুল কাশেম আহত হয়েছেন বলে জানা গেছে। আহত গুলিবিদ্ধ হাজেরা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোস্টগার্ড থেকে কোন বক্তব্য জানা সম্ভব হয় নি। তবে পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট কাজী সালেহ মুসতানজির সাংবাদিকদের বলেন, কোস্টগার্ডকে ম্যাজিস্ট্রেট বাধ্য হয়ে গুলি চালাতে নির্দেশ দেন। এ সময় চালানো ফাঁকা গুলিতে কেউ আহত হননি। ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, তিনি খবর পেয়ে চার ঘন্টা পরে ঘটনাস্থলে যান। এ ব্যাপারে ভা-ারিয়া থানায় একটি সাধারণ ডায়রী করা হবে। এ অভিযানকালে ৪০হাজার মিটার কারেন্টজাল ও বেহুন্দীজাল এবং ৪০টি ড্রামসহ প্রায় ১৫ লাখ টাকার মাছ ধরার সরঞ্জাম জব্ধ করে পুড়ে ফেলা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT