ভান্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা ভান্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

2:30 pm , April 18, 2020

পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ২৪ হাজার টকার জরিমানা আদায় করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে টিনের দোকানী মো. মোশাররফ মল্লিককে ১০ হাজার টাকা, রাসেল গার্মেন্টসকে ৫ হাজার টাকা, কনকর্ড টেইলার্সকে ৫ হাজার টাকা, ফুটপাত দখল করে নিত্য পন্য বিক্রির দায়ে মুদি দোকানী মিলন চাপরাশীকে ২ হাজার টাকা, অপর মুদি দোকানী চান মিয়াকে ১ হাজার টাকা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে রহমানিয়া ফার্মেসী থেকে ১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT