ভান্ডারিয়ায় সশস্ত্র বাহিনীর সদস্যদের জনস্বার্থে প্রচারনা ভান্ডারিয়ায় সশস্ত্র বাহিনীর সদস্যদের জনস্বার্থে প্রচারনা - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় সশস্ত্র বাহিনীর সদস্যদের জনস্বার্থে প্রচারনা

2:14 pm , April 5, 2020

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়া বাজারে গতকাল রবিবার উপজেলা প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য জনস্বার্থে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা নোবেল করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব রোধে “বিদেশ থেকে এলাম যারা কোয়ারেন্টাইনে থাকবো তারা” এ সম্বলিত প্লাকার্ড হাতে বাজারের বিভিন্ন স্থানে প্রচারনা চালায়। সকালে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলামের নের্তৃত্বে সশস্ত্র বাহিনীর সদস্যরা হ্যান্ড মাইকে করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রবাসিদের ১৪দিন স্ব স্ব হোম কোয়ারেন্টাইনে থাকা, সামাজিক দুরত্ব বজায় রাখা, হাত ধোয়া ,পরিস্কার পরিচ্ছন্ন থাকা এবং নিজে সুরক্ষায় থাকা ও অন্যকে সুরক্ষায় রাখার প্রচারানা চালায়। এ সময়ে এক মিস্টি ব্যবসায়ী অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে সশস্ত্র বাহিনীর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলামের নির্দেশে দোকানের মালিকের কাছ থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া গতকাল সকালে উপজেলা গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালীতে মজিদ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে নোবেল করোনাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাবের কারনে ওই এলাকার কর্মহীণ ১শত পরিবারে মাঝে বিনা মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT