ভান্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জুর উদ্যোগে বিনা মূল্যে খাদ্য বিতরণ;সশস্ত্র বাহিনীর প্রচারণা ভান্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জুর উদ্যোগে বিনা মূল্যে খাদ্য বিতরণ;সশস্ত্র বাহিনীর প্রচারণা - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জুর উদ্যোগে বিনা মূল্যে খাদ্য বিতরণ;সশস্ত্র বাহিনীর প্রচারণা

2:46 pm , April 2, 2020

ভা-ারিয়া প্রতিবেদক॥ পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব ধাওয়া গ্রামে মঙ্গলবার সর্দি জ্বরে আক্রান্ত হয়ে এক যুবক মারা যাওয়ায় করোনা সন্দেহে ওই এলাকার ৫০০শত বাড়ি বাসিন্দাদের হোমকোরাইন্টেনে রাখা হয়েছে। হোমকোয়ারাইন্টেটে থাকা ৫০০শত পরিবারের মাঝে বৃহস্পতিবার সকালে জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র উদ্যোগে খাবার বিতরণ করা হয়। প্রতি ঘরে ঘরে গিয়ে চাল, আলু, তেল, ডাল , পিয়াজ, লবনসহ মোট ১৯ কেজি ওজনের একটি প্যাকেজ খাবার বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভা-ারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, জাতীয়পার্টি জেপির ভা-ারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা(টিএইচএ) ডাঃ এইচএম জহিরুল ইসলাম,স্থানীয় ইউপি সদস্য ইবনে মাসুদ তালুকদার, হাবিবুর রহমান খান, সাবেক সদস্য মো. সেকান্দার আলী খান থানাপুলিশ ও গ্রাম পুলিশের সদস্যগণ। এ সময় নিরাপদ দুরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব রোধ এবং সুরক্ষায় থাকার জন্য নানা প্রচারনা চালানো হয়। এছাড়াও জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে ভা-ারিয়া বাসস্ট্যান্ড কলেমা চত্বরে নিয়মিত টেলিভিশনের বড় পর্দায় করোনা ভাইরাস সংক্রামন রোধে করনীয় শীর্ষক প্রচারনা চালানো হয়। এদিকে বৃহস্পতিবার মৃতের শরীর থেকে সংগৃহীত রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট ভা-ারিয়া হাসপাতালে এসে পৌঁছানোর কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। অন্যদিকে গতকাল দুপুরে ঐহিত্যবাহী ভা-ারিয়া বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলামের উপস্থিতিতে এবং সশস্ত্র বাহিনীর সদস্য ওয়ারেন্ট অফিসার মো.সামশুর নের্তৃত্তে “করোনা যুদ্ধ করবো জয়, ঘরের বাইরে আর নয়” জনস্বার্থে বাংলাদেশ সেনা বাহিনী, এ সম্বলিত একটি প্লাকার্ড হাতে বাজারের বিভিন্ন সড়ক ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে নানা প্রকার জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার প্রচারনা চালানোর কাজ করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা। এসময় বাজার ব্যাবসায়ী কল্যাণ মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম খোন্দকার, সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোাসেন সিকদার তাদের সহায়তা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT