পিরোজপুর সদর ও ইন্দুরকানিতে খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী বিতরণ পিরোজপুর সদর ও ইন্দুরকানিতে খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী বিতরণ - ajkerparibartan.com
পিরোজপুর সদর ও ইন্দুরকানিতে খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী বিতরণ

2:31 pm , April 1, 2020

পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরে করোনা সংক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঘরে থাকা হকারদের হাতে হাতে পৌছে দেয়া হল সরকারি খাদ্য সহায়তা। বুধবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ ওই ১৩ জন হকারের মধ্যে চাল, ডাল, পিয়াজ, ভোজ্য তেল ও সাবান তাদের হাতে তুলে দেন। এসময় সহকারি কমিশনার (ভূমি) রামানন্দ পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে পিরোজপুরের ইন্দুরকানীতে আইডিও’র খাদ্য এবং সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়ে। ইন্দুরকানী ডেবলপমেন্ট অর্গানাইজেশন (আইডিও) এর উদ্যোগে এবং ফ্রেন্ডস ক্লাবের বাস্তবায়নে বুধবার সকালে উপজেলার কালাইয়া গ্রামের অর্ধশতাধিক মানুষের মাঝে এসকল সামগ্রী বিতরণ করা হয়। আইডিও সংগঠনটি পরিচালনা এবং অর্থায়ন করেন আমেরিকা প্রবাসী মিজানুর রহমান সিকদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার আব্দুর রাজ্জাক আকন, অহিদ রানা, হাচান সিকদার ও এজাজ মাহমুদ প্রমুখ। এছাড়াও এর পূর্বে রক্তবিন্দু ব্লাডডোনার্স ফোরামের বাস্তবায়নে কয়েক শত পরিবারের মাঝে নানা ধরনের সুরক্ষা সামগ্রী বিতরণ করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT