পিরোজপুরে আইনজীবি সহকারী হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানবন্ধন পিরোজপুরে আইনজীবি সহকারী হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানবন্ধন - ajkerparibartan.com
পিরোজপুরে আইনজীবি সহকারী হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানবন্ধন

1:00 am , March 7, 2020

পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরে আইনজীবি সহকারী এবং সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমান খলিফা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শংকরপাশা ইউনিয়নবাসীর আয়োজনে শংকরপাশা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শংকরপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম খলিফার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজসেবক মো. আলাউদ্দিন খলিফা, জেলা যুবলীগের সদস্য মো. মনিরুল ইসলাম চৌধুরী, ইমাম লুৎফর রহমান আকন, এডভোকেট সাইদুর রহমান টিটু, শংকরপাশা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মিরাজ মাতুব্বর, ইউপি সদস্য আলামিন মাতুব্বর, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান কাজী প্রমুখ। মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগন অংশগ্রহন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT