বিসিসির কর্মচারী ফেরদাউসের মৃত্যু ॥ হেলালের শোক বিসিসির কর্মচারী ফেরদাউসের মৃত্যু ॥ হেলালের শোক - ajkerparibartan.com
বিসিসির কর্মচারী ফেরদাউসের মৃত্যু ॥ হেলালের শোক

3:19 pm , December 3, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারী ফেরদাউস স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। তাঁর গতকাল বিকেলে কাউনিয়া ব্রাঞ্চ রোডের সাবান ফ্যাক্টরী এলাকাস্থ আশ্রাফিয়া জামে মসজিদে বাদ আছর মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দ্বীনের ওপর অটল থাকা, ইসলামী বিধিবিধান মেনে চলা এবং পরকালের জন্য সুসম্পাদন আমল সংগ্রহ করাই আমাদের মূল দায়িত্ব।” তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের নায়েবে আমীর মাহমুদ হোসাইন দুলাল, মাওলানা মতিউর রহমান সেক্রেটারী বরিশাল মহানগরী, ৭নং ওয়ার্ডের সভাপতি আল আমিনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT