পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাংবাদিক এর ভাইয়ের মৃত্যু পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাংবাদিক এর ভাইয়ের মৃত্যু - ajkerparibartan.com
পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাংবাদিক এর ভাইয়ের মৃত্যু

3:44 pm , November 2, 2025

কাউখালী প্রতিবেদক ॥ এটিএন বাংলার পিরোজপুর জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মিলনের ছোট ভাই মো. জহিরুল ইসলাম সোহাগ (৫২) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। শনিবার  দিবাগত রাত ১২টায় রাজধানীর রাশমনো স্পেশালাইজড হসপিটাল, মগবাজারে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  রোববার দুপুর ২টায় ভা-ারিয়ার দক্ষিণ শিয়ালকাঠি ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ভা-ারিয়া প্রেসক্লাব, বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জহিরুল ইসলাম সোহাগ প্রাইম লাইফ ইন্সুরেন্স লিমিটে এ জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেব কর্মরত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT