3:02 pm , October 18, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর এয়ারপোর্ট থানাধীন এলাকায় ১৮ অক্টোবর বাজার তদারকিমূলক অভিযান করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘনের অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং জেলা প্রশাসক বরিশালের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং সুমি রানী মিত্র। অভিযানে সহায়তা করে ১০ এপিবিএন বরিশালের একটি টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
