পুলিশ কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন পুলিশ কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন - ajkerparibartan.com
পুলিশ কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন

3:35 pm , October 4, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২২ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার প্রয়াসে সোমবার (৩ অক্টোবর ২০২২) অষ্টমী’র সন্ধ্যা হতে বরিশাল মহানগরীর এয়ারপোর্ট ও কাউনিয়া থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন, পুলিশ কমিশনার বিএমপি মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার ।
এ সময় তিনি হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তব্যে নিয়োজিত পুলিশ সদস্য ও ডিউটি তদারকি কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সর্বোচ্চ সর্তক অবস্থায় থেকে দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তাদের পাশে আছে মর্মে এ সময় তিনি তাদেরকে আশ্বস্ত করে বলেন, যে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হওয়ার সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে পুলিশ কমিশনার কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয় ড. মোঃ ছাদেকুল আরেফিন, প্রফেসর মোঃ ইমানুল হাকিম সাবেক অধ্যক্ষ বিএম কলেজ বরিশাল ও সভাপতি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম, বরিশাল জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক ও পাবলিক প্রসিকিউটর এবং বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর শাখার সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন বি এম আশরাফ উল্যাহ তাহের, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাগন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT