3:39 pm , September 22, 2022
খবর বিজ্ঞপ্তি ॥ বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা কোম্পানি টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে অ্যাপাচি আরটিআর160 2v সিরিজের মডেলের মোটরবাইক। নতুন প্রজন্মের এবিএস প্রযুক্তি সমৃদ্ধ এই বাইক টিতে সংযুক্ত করা হয়েছে রেসে ট্রাকে ব্যবহৃত বিশেষ অ্যালগোরিদম, যা মোড় ঘোরানোর সময়ে ন্যূনতম গতি কমিয়ে চালকে প্রদান করে কর্নারিং সুবিধা। জাকজমক পূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লঞ্চিং ইভেন্টের শুভ উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। জে একরাম হোসেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর সিইও বিপ্লব কুমার রায়,
হেড অফ ফিনান্স সহদেব কুমার দাস এফসিএ,
ডিজিএম মার্কেটিং মোঃ আশরাফুল হাসান, ন্যাশনাল সেলস ম্যানেজার আতিকুর রহমান-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মোটরসাইকেলটি সুপার মোটো এবিএস ব্রেকিং সিস্টেমটিকে রেস ট্র্যাকে বারবার পরীক্ষা করে এর কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে। এতে করে চালক মোটরসাইকেলের গতিরোধকালীন সময়ে পাবে দুর্দান্ত আত্মবিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে টিভিএস মোটর কোম্পানির আন্তর্জাতিক ব্যবসা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মিঃ রাহুল নায়াক বলেন, অ্যাপাচি আরটিআর 160 2v সিরিজে এবিএস যুক্ত করতে পেরে আমরা আনন্দিত।
চালকেরা এখন বাড়তি নিরাপত্তা নিশ্চিত পূর্বক অ্যাপাচি আরটিআর 160 2v এর শক্তিশালী ইঞ্জিনের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারবে।
বাংলাদেশ সত্যি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার, যেখানে সেরা প্রযুক্তির ইঞ্জিন ব্রেকিং সিস্টেম ও আকর্ষণীয় ডিজাইনের মোটরসাইকেল প্রদানে আমরা বদ্ধ পরিকর।
