নবনিযুক্ত বিএমপি কমিশনার মোঃ আশিক সাঈদের দায়িত্বভার গ্রহণ নবনিযুক্ত বিএমপি কমিশনার মোঃ আশিক সাঈদের দায়িত্বভার গ্রহণ - ajkerparibartan.com
নবনিযুক্ত বিএমপি কমিশনার মোঃ আশিক সাঈদের দায়িত্বভার গ্রহণ

4:15 pm , May 8, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ আশিক সাঈদ গত ৭ মে বৃহস্পতিবার অপরাহ্নে বিএমপি কমিশনার এর দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্বভার গ্রহণ করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এর আগে তিনি বরিশালে পৌঁছালে বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসার্স মেস প্রাঙ্গণে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় পুলিশ কমিশনারকে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT