বিএনপি নেতা রহমাতুল্লাহ’র সঙ্গে ‘বরিশাল টেলিভিশন চিত্রসাংবাদিক অ্যাসোসিয়েশনে’র সৌজন্য সাক্ষাৎ বিএনপি নেতা রহমাতুল্লাহ’র সঙ্গে ‘বরিশাল টেলিভিশন চিত্রসাংবাদিক অ্যাসোসিয়েশনে’র সৌজন্য সাক্ষাৎ - ajkerparibartan.com
বিএনপি নেতা রহমাতুল্লাহ’র সঙ্গে ‘বরিশাল টেলিভিশন চিত্রসাংবাদিক অ্যাসোসিয়েশনে’র সৌজন্য সাক্ষাৎ

4:20 pm , May 8, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত ‘বরিশাল টেলিভিশন চিত্রসাংবাদিক অ্যাসোসিয়েশনে’র নেতৃবৃন্দ। এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও সাংবাদিকতার পেশাগত উন্নয়ন নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শুক্রবার( ৮ মে) কেন্দ্রীয় বিএনপি নেতা রহমাতুল্লাহ বরিশালে আসলে তার বাসভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বরিশাল টেলিভিশন চিত্রসাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল হাওলাদার। এছাড়াও সংগঠনের নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে হবে। টেলিভিশন চিত্রসাংবাদিকরা মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নবগঠিত এই সংগঠন পেশাদারিত্ব ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
এ সময় নেতৃবৃন্দ বলেন, টেলিভিশন চিত্রসাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ? করা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, সম্প্রতি বরিশাল টেলিভিশন চিত্রসাংবাদিক অ্যাসোসিয়েশনের ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিকে ঘিরে সংশ্লিষ্টদের মাঝে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT