সারাজীবন মঠবাড়িয়ার মানুষের পাশে থাকতে চান ব্যারিস্টার তৌহিদুজ্জামান সারাজীবন মঠবাড়িয়ার মানুষের পাশে থাকতে চান ব্যারিস্টার তৌহিদুজ্জামান - ajkerparibartan.com
সারাজীবন মঠবাড়িয়ার মানুষের পাশে থাকতে চান ব্যারিস্টার তৌহিদুজ্জামান

4:35 pm , February 10, 2026

শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিবেদক ॥
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাফেজ ব্যারিস্টার তৌহিদুজ্জামান সারাজীবন মঠবাড়িয়ার মানুষের পাশে থেকে কাজ করতে চান। তৌহিদুজ্জামান শিক্ষা জীবনে প্রথমে ঢাকার মগবাজার দিলু রোডস্থ হিফজুল কোরআন মাদ্রাসা থেকে পবিত্র কোরআন শরীফ হেফজ সম্পন্ন করেন। পরে ২০১২ সালে ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি ২০১৫ সালে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের জন্য ইংল্যান্ডের স্বনামধন্য “বিপিপি ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং ২০২০ সালে সম্মানের সাথে ব্রিটিশ ‘ল’ এ অনার্স সম্পন্ন করেন। পরবর্তীতে ২০২১ সালে একই ইউনিভার্সিটি থেকে এলএলএম (মাস্টার্স) ইন্টারন্যাশনাল বিজনেস ‘ল’ সম্পন্ন করেন। ২০২৪ সালে ৭১% নম্বর পেয়ে উক্ত ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারী ডিগ্রি অর্জন করেন এবং একই সাথে আরো একটি এলএলএম (মাস্টার্স) ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ‘ল’ ডিগ্রি সম্পন্ন করেন। ব্যারিস্টার তৌহিদুজ্জামান সাংবাদিকদের সাথে এক সাক্ষাতকারে বলেন, মেহনতী মানুষদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই বলেই আমার রাজনীতিতে আসা। ে ন্যায় বিচার ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। এজন্য সবার আগে শিক্ষিত লোকদের রাজনীতিতে আসতে হবে এবং সমাজ থেকে মাদক নির্মূলের পাশাপাশি দুর্নীতি ও অনিয়ম দূর করতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT