ঝালকাঠিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন ঝালকাঠিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
ঝালকাঠিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

4:34 pm , February 10, 2026

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিবেদক ॥
১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী  মনোনীত শেখ নেয়ামুল করিম এর  নির্বাচনী এলাকার বিভিন্ন অফিস, বাড়ী, দোকান, বাসা ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন হয়েছে। ১০ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে ঝালকাঠি প্রেসক্লাব এর হলরুমে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শেখ জামাল হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর হাফিজুর রহমান, এনসিপি’র মাহমুদুর রহমান মান্না, জামায়াতের নায়েবে আমীর বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলনা আব্দুল হাই, জামায়াত নেতা তরিকুল ইসলাম প্রমুখ।
জামায়াত প্রার্থী শেখ নেয়ামুল করিম অভিযোগ করে বলেন, তাঁর নির্বাচনী এলাকার অফিস, বাড়ী, দোকান, বাসা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সদর উপজেলার বাসন্ডা এলাকার প্রতিবন্ধী এক জামায়াত কর্মীর দোকান ও বাসা আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে। এসকল কর্মকান্ড পরিচালনা করে জামায়াত সমর্থিত ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। যাতে ভোটের দিন জামায়াত সমর্থিত ভোটাররা ভোট কেন্দ্রে ভয়ে ভোট দিতে না যায়। প্রতিপক্ষ দলের লোকজন ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। জামায়াতে ইসলামীর গণজোয়ার দেখে তারা পরাজিত হওয়ার আশংকায় ভাংচুর, হামলা ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তিনি এসকল সন্ত্রাসী কর্মকান্ডকারীদের খুঁজে বের করে শাস্তির দাবী জানান।এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT