4:33 pm , February 10, 2026
গৌতম কুমার, নেছারাবাদ প্রতিবেদক ॥
১৭ বছর পরে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছি। আজকে যদি আমরা ভোটাধিকার প্রয়োগ করতে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি, তাহলে আমরা আরও পিছিয়ে যাবো।” পিরোজপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন সোমবার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তার নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্বরূপকাঠি উপজেলা দীর্ঘ ৩০ বছর ধরে অবহেলিত।
তিনি অভিযোগ করে বলেন, “গত ১৭ বছরে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ এসেছে, কিন্তু দায়িত্বে থাকা ব্যক্তিরা তা লুটপাট করে নিয়ে গেছে। আপনারা আমাকে একবার সুযোগ দিন, ইনশাআল্লাহ আমি এই ৩০ বছর পিছিয়ে থাকা স্বরূপকাঠিকে এগিয়ে নিয়ে যাবো। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সভাপতিত্ব করেন ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফকরুল ইসলাম, সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ বিএনপি নেতা আবদুল্লাহ আল-বেরুনী সৈকত, নাসির উদ্দিন তালুকদার, ওয়াহিদুজ্জামান মানিক, কাজী কামাল হোসেন, মইনুল হাসান, হাফিজ সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
