4:15 pm , February 9, 2026
তরিকুল ইসলাম, পিরোজপুর প্রতিবেদক ॥
পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন বলেছেন, আমরা হামলা-মামলার রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের রাজনীতি মানুষের সেবা করার রাজনীতি। ১৯৭৩ সাল থেকে আমাদের পরিবারে এমপি-মন্ত্রী। আমরা কখনই ক্ষমতা দেখাইনি। আমরা ভা-ারিয়ার কাউকে কখনো হামলা বা মামলা দিয়ে হয়রানি করিনি। ভয়ভীতি দেখানো কিংবা প্রতিহিংসার রাজনীতি আমাদের পরিবার কখনো করেনি।
সোমবার বিকেল ৪টায় ভা-ারিয়া হাসপাতলা ময়দানে ঘোড়া প্রতীকের নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভান্ডারিয়ার মানুষের কাছে আমরা শুধু ভালোবাসা ও দোয়া চাই। আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়েই সারা জীবন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। আমাদের মা সব সময় দোয়া করতেন, তার সন্তানরা যেন গরিব-দু:খী মানুষের পাশে দাঁড়ানোর মতো সমর্থ্যবান হয়।
মাহমুদ হোসেন বলেন, এই অঞ্চলের মানুষ আনোয়ার হোসেন মঞ্জুকে টানা আটবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তিনি প্রায় চার দশক ধরে ভান্ডারিয়া কাউখালী নেছারাবাদের মানুষের জন্য কাজ করেছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ভান্ডারিয়ার যেদিকেই তাকানো যায়, সেখানেই তার উন্নয়নের ছোঁয়া দেখা যায়।
তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে এলাকার মানুষের উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনীতির স্বার্থে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান।
সভায় বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন নিজাম মিয়া এর সভাপত্বি আরো বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন সরদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রুস্তম আলী খাঁন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা শরীফ, উপজেলা যুব সংহতির সভাপতি মামুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহফুজুর ইসলাম উজ্জ্বল, উপজেলা রিকশা-শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহাদুর সরদার, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সভাপতি রেজা আহমেদ দুলাল প্রমুখ।
