4:15 pm , May 8, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ আশিক সাঈদ গত ৭ মে বৃহস্পতিবার অপরাহ্নে বিএমপি কমিশনার এর দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্বভার গ্রহণ করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এর আগে তিনি বরিশালে পৌঁছালে বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসার্স মেস প্রাঙ্গণে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় পুলিশ কমিশনারকে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।
