মঠবাড়িয়ার উপজেলা নির্বাহী অফিসার কে বিদায়ী সংবর্ধনা প্রদান মঠবাড়িয়ার উপজেলা নির্বাহী অফিসার কে বিদায়ী সংবর্ধনা প্রদান - ajkerparibartan.com
মঠবাড়িয়ার উপজেলা নির্বাহী অফিসার কে বিদায়ী সংবর্ধনা প্রদান

3:31 pm , December 7, 2025

শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে অফিসার্স ক্লাবের আয়োজনে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম ছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার, কৃষি কর্মকর্তা কামরুন্নেছা সুমি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফেরদৌস ইসলাম, উপজেলা প্রকৌশলী  জিয়ারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মনসুর হেলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার  শফিকুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা  মজিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম আমিনুল ইসলাম সুমন, একাডেমিক সুপারভাইজর নজরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজর মারুফুজ্জামান, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী বেল্লাল হোসেন ও সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূমের বিদায়ী সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে অনেক কর্মকর্তাই চোখের পানি ধরে রাখতে পারেননি। এসময় হলরুমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম সহকর্মী ও মঠবাড়িয়ার সর্বসস্তরের সাধারণ মানুষের ভালোবাসার কথা বলতে গিয়ে  তিনিও বারবার চোখের পানি মোছেন। উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম মঠবাড়িয়াতে দুই বছর ৬ মাস সততা, দক্ষতা ও সুনামের সাথে চাকরি করেছেন। ৫ আগষ্টের পট পরিবর্তনের পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূমকে অন্যত্র বদলী করা হলে মঠবাড়িয়ার সর্বস্তরের  সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ পরে বদলীর আদেশ প্রত্যাহার করে। এর আগে সকালে মঠবাড়িয়া থানার বিদায় অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনকেও উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT