3:12 pm , October 15, 2025
বিশেষ প্রতিবেদক ॥ বরিশালে ডেঙ্গু পরিস্থিতি উন্নতির কোন লক্ষণ নেই। বুধবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশালের শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইতি বেগম নামে ৩৫ বছরের এক নারী মারা গেছেন। এসময়ে আরো ১৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ফলে চলতি মাসের প্রথম পক্ষে নতুন করে ২ হাজার ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালগুলোতে ভর্তির পাশাপাশি মারা গেছেন ৩ জন।
এনিয়ে গত সাড়ে ৫ মাসে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যাটা প্রায় ১৬ হাজারে পৌছল। আর মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে ৩৫ জনের নাম।
গত সেপ্টেম্বর মাসে চলতি বছরের সর্বাধিক সংখ্যক, প্রায় ৪ হাজার ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হলেও অক্টোবর শুরু থেকে পরিস্থিতি আরো নাজুক আকার ধারন করে। এক পরিসংখ্যানে জানা গেছে, গত ১ অক্টোবর ৮৭ জন ডেঙ্গুরোগী সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হবার পরে ২ অক্টোবর ১১৫ জন, ৩ অক্টোবর ৬৩ জন, ৪ অক্টোবর ১৩২ জন, ৫ অক্টোবর ১৯৫ জন , ৬ অক্টোবর ১৭৪ জন এবং ৭ অক্টোবর আরো ১৩১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। ৯ অক্টোবর রোগী ভর্তির সংখ্যাটা ছিল ১৩০। ১০ অক্টোবর ৬৫, ১১ অক্টোবর ১৩১, ১২ অক্টোবর ১৪১, ১৪ অক্টোবর ১২৫ এবং ১৫ অক্টোবর ১৩৩ জন ডেঙ্গু রোগীকে সরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছে। এদিন হাসপাতালগুলো থেকে ১২০জনকে ছাড়পত্র দেয়ার পরেও চিকিৎসাধীন ছিলেন আরো ৪২৬জন । মারা গেছেন ১জন।
বুধবার দুপুর পর্যন্ত বরিশালেল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ৮৭ জন এবং বরিশাল জেনারেল হাসপাতাল সহ জেলার অন্য হাসপাতালগুলোতেও আরো ৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।
