নগরীতে মীনা দিবস পালিত নগরীতে মীনা দিবস পালিত - ajkerparibartan.com
নগরীতে মীনা দিবস পালিত

3:37 pm , September 24, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নগরীতে মীনা দিবস পালিত হয়েছে। শনিবার নগরীর মল্লিক রোডের সিস্টারস্ ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় মীনা দিবস উদযাপিত হয়। দিনটি পালনে কবিতা আবৃত্তি, ছোট গল্প,সংগীত পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে । বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। জেলা পর্যায়ে পালিত দিবসটিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা আইসিটি) সোহেল মারুফ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস। বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল, পিটিআইর সমন্বয়কারী দীনা ইয়াসমিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন ও চিত্রশিল্পী আবদুস সোবহান বাচ্চু। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল। আরও বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সহ-সাধারন সম্পাদক এম. জহির, জেলা কালচারাল অফিসার হাসানুর রশীদ মাকসুদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন সিস্টারস্ ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা খানম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT