2:49 pm , January 25, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম বলেছেন, ভারত তিস্তা নদী নিয়ে বাংলাদেশের সাথে আলোচনায় বসতে আগ্রহী। তিনি আরও বলেন, তিস্তার পানি সুষম বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা করে এ সমস্যার সমাধান করা হবে। উভয় দেশের মন্ত্রণালয় এব্যাপারে সক্রিয় রয়েছে। অদূর ভবিষ্যতে ভারতের সাথে এব্যাপারে বৈঠক করা হবে। ভারত বন্ধু প্রতিম দেশ। তাদের সাথে সুসম্পর্ক রয়েছে। ভারতের পানি সম্পদ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানানো হয়েছে। ভবিষ্যতে এসমস্যার সমাধানের ব্যাপারে আমরা আশাবাদী। শনিবার বরিশাল সদর উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে, একই দিন নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি বলেছেন, ‘আমরা খুবই ভাগ্যবান, কারণ আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর এ বছরে আসতে পেরেছি। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পুরনে তারই সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ এখন পৃথিবীর বুকে একটি সফল দেশ হিসেবে মাথা উঁচু করে দাড়িয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য দেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা। এজন্য অর্থনৈতিক প্রসিদ্ধ অর্জন করা দরকার। সে লক্ষ্যে সরকার এগিয়ে চলছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘এক সময় বরিশাল ছিলো উন্নয়ন অবহেলিত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে এই অঞ্চলের উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু নির্মান কাজ শেষের পথে। এটা ছিলো বরিশালেরবাসির স্বপ্ন। কলাপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মান হচ্ছে। দেশের অন্যতম পায়রা সমুদ্র বন্দরের কাজ চলছে। ভোলার গ্যাস বরিশালে আসবে। এসব উন্নয়নের ফলে বরিশাল অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠছে।শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ‘বরিশালে শিল্পাঞ্জল গড়ে উঠলে তোমাদের আর বরিশালের বাইরে গিয়ে চাকরি করতে হবে না। বরিশালেই তোমরা তোমাদের কর্মসংস্থান খুঁজে পাবে। এজন্য তোমাদের লেখা পড়া করতে হবে। শিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
তিনি বলেন, ‘লেখা-পড়ার পাশাপাশি তোমাদের লেখা-ধুলার দিকেও মনযোগী হতে হবে। খেলাধুলা তোমাদের মন মানসিকতা ভালো করবে। খেলাধুলায় মনোযোগী হলে অলশতা তোমাদের ছুতে পারবে না। আজ তোমরা প্রাথমিক পর্যায়ে ফুলবল খেলে কৃতিত্ব অর্জন করেছ। ভবিস্যতে তোমাদের আরও পরিশ্রমি হতে হবে। এ দেশকে তোমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ মজুমদার।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী প্রমুখ।এদিকে ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ ছাড়াও দিন ব্যাপী নানা অনুষ্ঠান এবং কর্মসূচিতে অংশগ্রহন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম-এমপি। এছাড়া সাহেবের হাট বি.কে মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠীতে কে.জি.এস মাধ্যমিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। এছাড়াও বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুন্দরকাঠি খাল ভাঙন এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে বিকেলে বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।
