2:39 pm , January 22, 2020
হেলাল উদ্দিন ॥ বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে প্রথম বারেরমত স্থাপন করা হয়েছে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার সনাক্ত করন কল্পোসকপি মেশিন। গতকাল বুধবার দুপুরে হাসপাতালে এ যন্ত্রটি স্থাপন করা হয়। অত্যাধুনিক যন্ত্রটি স্থাপন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন। এই মেশিন দ্বারা জরায়ু মুখের ক্যান্সার এবং ব্রেস্ট টিউমারের পূর্ব অবস্থা সনাক্ত করা সম্ভব হবে। শুধু মাত্র ৩০ থেকে ৪৯ বছর বয়সী সকল বিবাহিত নারীরা জরায়ু মুখ ও ব্রেস্ট টিউমার পরীক্ষা করাতে পারবেন এই হাসপাতালে। পরীক্ষার জন্য বাড়তি কোন ফি নির্ধারন করা হয়নি। শুধু মাত্র বহিঃ বিভাগ থেকে টিকিট সংগ্রহ করেই এ চিকিৎসা সেবা গ্রহন করা সম্ভব হবে। সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন বলেন, ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রটি দেয়া হয়েছে। এর ফলে নগরীতে সরকারী চিকিৎসা সেবায় নতুন ধারা উন্মোচন হলো। তিনি বলেন পরীক্ষার পাশাপাশি প্রথমে স্বল্প পরিসরে চিকিৎসা প্রদান ও রোগী বিশেষ পরামর্শ দেয়া হবে। তিনি বলেন, এসব সমস্যায় যে সব মায়েরা ভুগছেন বা পরীক্ষা করাতে চাইেছেন তাদের কে দ্রুত হাসপাতালে এসে পরীক্ষা ও চিকিৎসা সেবা নেবার আহবান জানিয়েছেন। হাসপাতালের ঠওঅ ্ ঈইঊ সেন্টারে প্রতি কর্মদিবসে সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ সেবা পাওয়া পাবে।
