নগরীতে কম্বল বিতরণ করলো জামায়াত নগরীতে কম্বল বিতরণ করলো জামায়াত - ajkerparibartan.com
নগরীতে কম্বল বিতরণ করলো জামায়াত

3:37 pm , January 8, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের ব্যবসায়ী বিভাগের পক্ষ থেকে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বুধবার সিটি কলেজ মাঠে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আব্দুল জব্বার।
ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, ব্যবসায়ী নেতা আমিনুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট রিয়াজুল হক, নিয়াজ মাহমুদ বেগ প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT