2:58 pm , December 12, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ এই স্লোগান নিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার দিবসটি পালন নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরআগে জেলা প্রশাসক কার্যালয়ে দিবসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীমউদ্দীন হায়দার। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল গিয়ে শেষ হয়। পরে সেখান এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক স্থানীয় সরকারের উপ-পরিচালন মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করিম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মোঃ মঞ্জুর আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.মোঃ নুরুল আলম, আঞ্চলিক পরিচালক মোঃ জসীম উদ্দিন, সহকারী কমিশনার মোঃ মহিউদ্দিন আল হেলাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রোগ্রামার আতিকুর রহমান, সহকারী প্রোগ্রামার চৌধুরী মোহাম্মদ শওকত হোসাইন, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা সভায় অতিথিরা ডিজিটাল বাংলাদেশ দিবসের তাৎপর্য তুলে ধরেন। পরে সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে কনসার্ট হয়েছে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম। সেখানে রচনা এবং প্রেজেন্টেশন প্রস্তুত বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
