উত্তর আমানতগঞ্জে অটো খাদে পড়ে আহত ২ উত্তর আমানতগঞ্জে অটো খাদে পড়ে আহত ২ - ajkerparibartan.com
উত্তর আমানতগঞ্জে অটো খাদে পড়ে আহত ২

1:00 am , June 21, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকায় যাত্রীবাহী অটো নির্মানাধীন ড্রেনে পড়ে দুই জন আহত হয়েছে। গতকাল রোববার দুপুর দুইটার সময় এ ঘটনা ঘটে। এ সময় আহতেদর উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত যাত্রীরা হলেন- নুর মোহাম্মদ ও আবুল কালাম। এ সময় যাত্রী আবুল কালাম বলেন, অটোতে জেলখানার মোড় থেকে তালতলী বাজারের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রাস্তার উন্নয়নমূলক কাজ ও ড্রেন নির্মান কাজ চল্রা কারনে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে অটো যাত্রীসহ নির্মানাধীন ড্রেনে পড়ে। পরে স্থানীয়রা এবং রাস্তার শ্রমিকরা এসে উদ্ধার করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT