দক্ষিণাঞ্চলের ১৭৩ ইউপির ভোট কাল দক্ষিণাঞ্চলের ১৭৩ ইউপির ভোট কাল - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলের ১৭৩ ইউপির ভোট কাল

1:00 am , June 20, 2021

বিশেষ প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলের ১৭৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবারের ভোট গ্রহনের সব প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন। এ অঞ্চলের ৬টি জেলার ৪২টি উপজেলার যেসব ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে, সেখানের ২৮ লাখ ৯৮ হাজার ৮৬৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের কথা। যার মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১৪ লাখ ৩০ হাজার ২৫ জন। সোমবার ১৭৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহনের সার্বিক প্রস্তুতির কথা কমিশন ও সংশিষ্ট জেলা ও পুলিশ প্রশাসন জানালেও ইতোমধ্যে ২৬ জন চেয়ারম্যান, ৩১ জন সদস্য ও ৭ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হওয়ায় অনেক এলাকাতেই ভোটারদের আগ্রহ হ্রাস পেয়েছে। আবার কোন কোন এলাকায় সহিংসতার ঘটনা মাত্রা ছাড়িয়ে যাওয়ায় ভোটারদের মধ্যে ভীতিও কাজ করছে। হিজলা ও মুলাদীতে সরকার দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের সহিংসতায় সেখানের আইনÑশৃংখলা পরিস্থিতি ইতোমধ্যে যথেষ্ট নাজুক। স্থানীয় সরকার পরিষদের এ নির্র্বাচনকে সামনে রেখে সেখানে গত দুই মাসে সরকারী দলে অভ্যন্তরীন কোন্দলে ৪ জন খুন হয়েছেন। স্থানীয় এমপি ও বিদ্রোহী প্রার্থীর গাড়ী-বাড়ীতেও হামলা হয়েছে। পুলিশ-প্রশাসনের কাছে বরিশালÑ৪ আসনের ইউপি নির্বাচন ইতোমধ্যে যথেষ্ট চ্যালেঞ্জ হয়ে উঠলেও ভোটাররা কতটা নির্বিঘেœ ভোট দিতে পারবেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধী দলহীন এ নির্বাচনে সরকারী দলের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীদের দাপটেই অনেক এলাকা এখন প্রকম্পিত। তবে পুলিশÑপ্রশাসনের তরফ থেকে সোমবারের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার সব প্রস্তুতির কথা বলা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারও ইতোমধ্যে বরিশাল সফর করে দক্ষিনাঞ্চলের সবগুলো জেলা ও উপজেলরা প্রশাসনের সাথে বৈঠক করে নিরাপদ ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিয়ে গেছেন। তবে এরপরেও এ অঞ্চলের অনেক এলাকাতেই সহিংসতা থামেনি। নির্বাচন পর্যবেক্ষকদের মতে, ২১ জুনের ইউপি নির্বাচন নিয়ে ভোটরদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিতর সংখ্যা দেখেও। গৌরনদীর যে ৭টি ইউপিতে নির্বাচন হচ্ছে, তার ৬টিতেই সরকার দলীয় প্রার্থীরা ভোটের আগে নির্বাচিত হয়েছেন। ভোলার চরফ্যাশনেও ৫টি ইউপির সবগুলোর প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচিত। বানরীপাড়ার ৭টি ইউপির ৫টিতে চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এছাড়া পটুয়াখালীর বাউফলের ৯টি ইউপির দুটিতে, বাকেরগঞ্জ ও উজিরপুর, ঝালকাঠীর সদর, নলছিটি ও রাজাপুর এবং ভোলার বোরহানউদ্দিন ছাড়াও পিরোজপুরের ভা-ারিয়ার ১টি করে ইউপির চেয়ারম্যান প্রার্থীগন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে ইউপি সদস্য পদে বরিশালে ১৫, ভোলায় ৬, বরগুনায় ৪, পটুয়াখালীতে ৩, ঝালকাঠীতে ২ জন এবং পিরোজপুরে ১জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী আসনেও ভোলায় ৩, ঝালকাঠীতে ২ এবং বরিশাল ও পটুয়াখালীতে একজন করে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার সুযোগ লাভ করেছেন। তবে এরপরেও সোমবার অবশিষ্ট প্রার্থী নির্বাচনের লক্ষ্যে এবার প্রায় ১২ হাজার আইনÑশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। জেলা পুলিশ ছাড়াও পুলিশের এসএএফ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, অঙ্গিভুত আনসার ছাড়াও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং র‌্যাব ও কোষ্ট গার্ড প্রশাসনের তদারকিতে ভিন্নভাবে কাজ করবে বলেও জানা গেছে। সোমবার দক্ষিণাঞ্চলের ১৭৩টি ইউপি’র নির্বাচনে ১ হাজার ৬৩৩টি কেন্দ্রে প্রায় ২৯ লাখ ভোটার ভোট দেয়র কথা। সেখানে অস্থায়ী ৪১০টি সহ মোট ভোট কক্ষ থাকছে ৮ হাজার ৯৫৬টি। প্রতিটি কেন্দ্রে ১ জন করে মোট ১ হাজার ৬৩৩ জন প্রিজাইডিং অফিসার ছাড়াও ৮২ জন অতিরিক্ত প্রিজাইডিং অফিসার এবং ৮ হাজার ৫৪৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৭ হাজার ৯২ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। তবে এর বাইরেও ৫% অতিরিক্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। রোববার বিকেলের মধ্যে এসব নির্বাচনী কর্মকর্তাগন ও আইনÑশৃংখলা বাহিনী প্রতিটি ভোট কেন্দ্রে পৌছে যাবেন বলে জানা গেছে। ইতোমধ্যে বেশীরভাগ আইনÑশৃংখলা বাহিনীর সদস্যরাও প্রতিটি উপজেলা সদরে পৌছে গেছেন বরে জানা গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT