সুবিধাবঞ্চিত শ্রমিকদের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী -রহমাতুল্লাহ  সুবিধাবঞ্চিত শ্রমিকদের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী -রহমাতুল্লাহ  - ajkerparibartan.com
সুবিধাবঞ্চিত শ্রমিকদের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী -রহমাতুল্লাহ 

4:03 pm , March 18, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
সুবিধাবঞ্চিত ও নি¤œআয়ের শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বুধবার  বরিশাল জেলা ও মহানগর প্রেস শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রহমাতুল্লাহ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। অথচ দীর্ঘদিন ধরে এই শ্রেণির মানুষ নানা বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছে। বর্তমান সরকার সেই বাস্তবতা উপলব্ধি করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। খাল খনন, কৃষি ঋণ সহায়তা, ফ্যামিলি কার্ডসহ নানা সামাজিক সুরক্ষা কার্যক্রম ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে নি¤œআয়ের শ্রমিকদের জন্য এসব উদ্যোগ তাদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনছে।
রহমাতুল্লাহ বলেন, একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে হলে শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে এবং ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে আরও যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হবে।
ঈদকে সামনে রেখে শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণকে একটি মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসা উচিত। এতে করে সামাজিক বৈষম্য কমবে এবং ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে।
এদিকে কর্মসূচিতে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং সিনিয়র যুগ্ম আহবায়ক তারিক সুলায়মান, শ্রমিক কল্যান ফেডারেশনের মহানগরের সভাপতি মাস্টার মিজানুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা মাহামুদুল হাসান কামাল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT