ভান্ডারিয়ায় নারীসহ গরু চোর সিন্ডিকেটের আরও ৩ সদস্য গ্রেফতার ॥ উদ্ধার ১১ গরু ভান্ডারিয়ায় নারীসহ গরু চোর সিন্ডিকেটের আরও ৩ সদস্য গ্রেফতার ॥ উদ্ধার ১১ গরু - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় নারীসহ গরু চোর সিন্ডিকেটের আরও ৩ সদস্য গ্রেফতার ॥ উদ্ধার ১১ গরু

3:32 pm , March 18, 2026

ভা-ারিয়া প্রতিবেদক ॥
ভা-ারিয়ায় আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের নারীসহ আরও ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১টি চোরাই গরু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ প্রথম দফায় অভিযান চালিয়ে ৬টি চোরাই গরুসহ মো. কামরুল হাওলাদার ও সাইদুল আকনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নতুন করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভা-ারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রাম থেকে ৭টি এবং কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রাম থেকে ৪টিসহ মোট ১১টি চোরাই গরু উদ্ধার করা হয়। এসময় উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মো. জাকির জোমাদ্দারে পুত্র মো. শামীম জোমাদ্দার (২৭), একই এলাকার মো. হারুন বায়াতীর স্ত্রী মোছা. তাছলিমা বেগম (৪৮) এবং কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামের মৃত ইংগুল উদ্দিন আকনের পুত্র মো. বেলায়েত আকন (৫০) কে গ্রেফতার করা হয়।
ভা-ারিয়া থানার ওসি (তদন্ত) রতেœশ্বর কুমার মন্ডল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে। পাশাপাশি গরু চোর সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT