4:41 pm , February 19, 2026
বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বাবুগঞ্জ-মুলাদী উপজেলার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ইফতার আয়োজনের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ১৮ ফেব্রুয়ারি বুধবার রাতে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় তিনি বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের আয়োজন নির্বিঘœ করতে সবার দোয়া ও আর্থিক সহযোগিতা প্রয়োজন। তাঁর নির্বাচনী এলাকায় ৬০০টিরও বেশি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা রয়েছে যেখানে প্রতি রমজানে নিয়মিত ইফতারের ব্যবস্থা করা হয়।
তিনি আরও উল্লেখ করেন, পাঁচটি বড় নদীবেষ্টিত প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের এসব প্রতিষ্ঠানে ইফতারের খরচ জোগানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন- শহীদদের ত্যাগের চেতনা ধারণ করে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ প্রসঙ্গে শহীদ এর আদর্শ স্মরণ করে তিনি সামাজিক দায়বদ্ধতা ও সহযোগিতার সংস্কৃতি জোরদারের আহ্বান জানান।
এছাড়া ইনসাফ ও আজাদীর লড়াই অব্যাহত রাখতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকার কথাও তুলে ধরা হয়।
