আন্ত:জেলা ডাকাত দলের সরদার ভান্ডারিয়ায় গ্রেফতার আন্ত:জেলা ডাকাত দলের সরদার ভান্ডারিয়ায় গ্রেফতার - ajkerparibartan.com
আন্ত:জেলা ডাকাত দলের সরদার ভান্ডারিয়ায় গ্রেফতার

4:32 pm , February 19, 2026

কাঠালিয়া প্রতিবেদক ॥
শাহ আলম শিকদার (৫২) নামে এক আন্ত:জেলা ডাকাত দলের সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কাঠালিয়া উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় ভান্ডারিয়া পৌরসভার টিএন্ডটি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম শিকদারের বাড়ি কাঠালিয়া উপজেলার বাশবুনিয়া গ্রামে।  তিনি দীর্ঘদিন ধরে মাদক, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত ছিলেন বলে জানাগেছে। তিনি আন্তঃজেলা ডাকাতদলের একজন সদস্য।
পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ মোট ১১টি মামলা রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT