মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নগরীতে মুছলেহীনের র‌্যালী মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নগরীতে মুছলেহীনের র‌্যালী - ajkerparibartan.com
মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নগরীতে মুছলেহীনের র‌্যালী

4:31 pm , February 19, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বৃহস্পতিবার সকাল ১০টায় মুছলেহীন বরিশাল মহানগর জেলা ও অঙ্গসংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় অশ্বিনী কুমার টাউনহলের সামনে  থেকে র‌্যালী বের করা হয়।
উক্ত আলোচনা সভা ও র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলহাজ্ব ডক্টর মাওলানা মো: আবুবকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আবুল হাসান লিমন। বক্তব্য রাখেন মুয়াবিন সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু, যুব সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদী, মুয়াবিন পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস নেছারী।
উপস্থিত ছিলেন নেছারাবাদ মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল কাদির মাদানী,নেছারাবাদ কমপ্লেক্স ট্রাস্টের এডমিন মাওলানা মাহবুবুর রহমান,খানকায়ে মুছলেহীন বরিশালের পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন রব্বানী,জেলার প্রচার সম্পাদক অধ্যাপক নাসিরউদ্দিন মিয়া।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT