4:30 pm , February 19, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
রমজানের প্রথম দিন বাজার তদারকি অভিযানে নেমে বরিশালের ১১টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।গতকাল বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী হালদার। তিনি জানান, রমজানের প্রথম দিনে কাঁচা সবজির বাজারে মূল্যতালিকা প্রদর্শন ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে সিটি মার্কেট, সাগরদী বাজার ও রূপাতলী হাউজিং বাজারে অভিযান চালানো হয়।এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ১১টি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রত্যেক ব্যবসায়ীকে প্রতিটি পণ্যের হালনাগাদ বাজারদর তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।অধিদপ্তর জানিয়েছে, রমজানজুড়ে বাজারদর ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
