বরিশালে জামানত হারালেন ৮৫ প্রার্থী ॥ বাতিল ভোট ৯৬ হাজার বরিশালে জামানত হারালেন ৮৫ প্রার্থী ॥ বাতিল ভোট ৯৬ হাজার - ajkerparibartan.com
বরিশালে জামানত হারালেন ৮৫ প্রার্থী ॥ বাতিল ভোট ৯৬ হাজার

3:32 pm , February 15, 2026

বিশেষ প্রতিবেদক ॥
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনে ১৩১ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৮৫ জন প্রার্থী। এসব প্রার্থীদের জামানত হিসেবে জমা দেয়া ৪২ লাখ ৫০ হাজার টাকা জমা পড়েছে সরকারি কোষাগারে।
নির্বাচন বিধি অনুযায়ি কয়েকটি আসনে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ ভোট যদি কোন প্রার্থী না পায় তবে তার জমা দেয়া জামানতের অর্থ বাতিল হয়ে যাবে। এবারে জামানতের অর্থ ছিলো ৫০ হাজার টাকা।
সহকারি রিটার্নিং অফিসার মোঃ মোস্তফা কামাল বলেন নির্বাচন বিধি অনুযায়ি প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ কোন প্রার্থী না পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হবে। গত নির্বাচন পর্যন্ত এ টাকার পরিমান ছিলো প্রার্থী প্রতি ২০ হাজার টাকা, তবে এবারে তা হয়েছে ৫০ হাজার টাকা।
নির্বাচন কমিশন আঞ্চলিক দপ্তর থেকে জানা গেছে বরিশাল বিভাগের ৬টি জেলার মধ্যে বরগুনা জেলার দুটি আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে ৯ জন তাদের জামানত হারিয়েছেন। একই ভাবে পটুয়াখালী জেলার ৪টি আসনের ২০ জন প্রাথীর মধ্যে ১১ জন প্রার্থী, ভোলা জেলার ৪টি আসনে ২৯ প্রার্থীর মধ্যে ২১ জন, বরিশাল জেলার ৬টি আসনের মধ্যে ৩৬ প্রার্থীর মধ্যে ২২ জন, ঝালকাঠি জেলার ২ টি আসনের ১৮ প্রার্থীর মধ্যে ১৪ জন এবং পিরোজপুর জেলার ৩ টি আসনের ১৫ প্রার্থীর মধ্যে ৮ জন তাদের জামানত হারিয়েছেন।
জামানত হারা প্রার্থীরা বলেছেন জামানত প্রথার মাধ্যমে টাকাওয়ালাদের কাছে নির্বাচনটাকে কুক্ষিগত করা হয়েছে।
২২ হাজার ভোট পেয়ে জামানত হারিয়েছেন ডা মনিষা চক্রবর্তী।
তিনি বলেন প্রথমত আমরা এই প্রথার বিরোধী। এর মাধ্যমে নির্বাচনটাকে ধনীদের কাছে কুক্ষিগত করা হয়েছে। জামানত বাতিল করে সে টাকা সরকারের কাছে রেখে দেয়া একটা অদ্ভুত ব্যাপার। আচরনবিধি লংঘন করলে জরিমানা হতে পারে, এখানেতো নির্বাচনের জামানত আটকে ব্যবসা করা ঠিক নয়।
বরিশালে এবারের নির্বাচনে সর্বনি¤œ ৭৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন ঝালকাটি ২ আসনের এক প্রার্থী। পাশাপাশি পিরোজপুর ১ আসনে কেউই তাদের জামানত হারাননি। নির্বাচন পর্যবেক্ষকরা জামানত সংক্রান্ত এই বিধির পরিবর্তন চেয়েছেন
মহানগর সুজন সম্পাদন মোঃ রফিকুল আলম বলেন, নির্বাচন বিধির মধ্যে এটা একটা বৈষম্য করে দেয়া হয়েছে। কেউ ২২ হাজার ভোট পেয়ে জামানত হারাচ্ছে তো কেউ মাত্র ৭ ভোট পেয়ে জামানত হারাচ্ছে। এ আইনের পরিবর্তন দরকার। সন্মানজনক একটা অংক আসা উচিত, যাতে প্রাথীরা নির্বাচনে আদের আগ্রহ না হারায়।
এদিকে এবারে বরিশালের ২১ টি আসনে ঠিকমতো ভোট দিতে না পারায় মোট ব্যালট বাতিল হয়েছে ৯৬ হাজার ১৭১ টি। সবচেয়ে বেশি ৬২৪০ টি ব্যালট বাতিল হয়েছে ভোলা ২ আসনে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT