4:28 pm , February 10, 2026
বিশেষ প্রতিবেদক ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৭৬৫ দিন পর ভোটারদের দুয়ারে এসে হাজির হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই ভোটের ভোটার আর প্রার্থিদের এখন ঘুম হারাম। কে হাসবে শেষ হাসি তার ক্ষন সামনে এসে হাজির হয়েছে। বরিশালে মোট ৬টি আসনে এবার মোট প্রার্থি ৩৬ জন। এবারে মোট ভোটার ২২ লাখ ৮৪ হাজার যারমধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৮ হাজার ২২০জন এবং নারি ভোটার ১১ লাখ ২৬ হাজার ৭৩৮। ভোট কেন্দ্র ৮৩৩ টি। যারমধ্যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ৪৯১ টি (৫৯%)। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে এবার মোট প্রার্থি ৫ জন। ভোটার ৩লাখ ২৮ হাজার ১৯৯জন। নির্বাচন কমিশনের ক্রমানুসারে এখানকার প্রার্থীরা হলেন : আব্দুস সোবাহান, সেরনিয়াবাত সেকেন্দার আলী, জহির উদ্দিন স্বপন, মো: কামরুল ইসলাম খান ও মো: রাসেল ন্সরদার। তবে নির্বাচনী মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে যে তিন প্রার্থির মধ্যে তারা হলেন : ধানের শীষের জহির উদ্দিন স্বপন, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থি আব্দুস সোবাহান এবং জামায়াতের মো: কামরুল ইসলাম খানের মধ্যে। এখানে মোট কেন্দ্র ১২৯টি যার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৬টি (৬৭%)।
উজিরপুর ও বানারিপাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-২ আসনে এবার মোট প্রার্থি ৮ জন। এখানে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৮০৭ জন। নির্বাচন কমিশনের ক্রমানুসারে এখানকার প্রার্থিরা হলেন : আব্দুল মন্নান, আব্দুল হক, এম এ জলিল, মোহাম্মদ নেছার উদ্দিন, আবুল কালাম আজাদ, রঞ্জিত কুমার বাড়ৈ, সরদার সরফুদ্দিন আহমেদ এবং সাহেব আলী। তবে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে যে দুইজনের মধ্যে তারা হলেন : বিএনপির সরফুদ্দিন সান্টু এবং জামায়াতের আব্দুল মন্নানের মধ্যে। এখানে মোট কেন্দ্র ১৪০টি যার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১১৫টি (৮২%)।
মুলাদী ও বাবুজঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে এবারে মোট প্রার্থি ৬ জন। এখানে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ০৯৭জন। নির্বাচন কমিশনের ক্রমানুসারে এখানকার প্রার্থিরা হলেন: ইয়ামিন এইচ এম ফারদিন, গোলাম কিবরিয়া টিপু, জয়নুল আবেদীন, মুহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া এবং মো: আজমুল হাসান জিহাদ। তবে এদের মধ্যে নির্বাচনি তীব্র লড়াই হতে পারে যাদের মধ্যে তারা হলেন : বিএনপির জয়নুল আবেদীন, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু এবং জামায়াত সমর্থিত এবি পার্টির মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া। এখানে মোট মোট কেন্দ্র ১২৬টি যারমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৯টি (৭১%)।
নদীঘেরা মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৪ আসনে মোট প্রার্থি ৫জন। এখানে মোট ভোটার ৪ লাখ ২১ হাজার ৯৭৫ জন। নির্বাচন কমিশনের ক্রমানুসারে এখানকার প্রার্থিরা হলেন : আব্দুল জলিল, আব্দুস সালাম, মোহাম্মদ আব্দুল জব্বার, মো: রাজিব আহসান ও সৈয়দ এছহাক মো: আবুল খায়ের। তবে নির্বাচনী মূল লড়াই হতে পারে যাদের মধ্যে তারা হলেন: বিএনপির মো: রাজিব আহসান, জামায়াতের মোহাম্মদ আব্দুল জব্বার এবং ইসলামী আন্দোলন বাংলাদের সৈয়দ এছাহাক মো: আবুল খায়ের এর মধ্যে। এখানে মোট কেন্দ্র ১৪৯টি যার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫১টি (৩৪%)।
সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ আসনে এবার মোট প্রার্থি ৬ জন। এখানে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৩০৩ জন। নির্বাচন কমিশনের ক্রমানুসারে এখানকার প্রার্থিরা হলেন : আখতার রহমান, আব্দুল হান্নান সিকদার, মনিষা চক্রবর্তি, মুফতী সৈয়দ মো: ফয়জুল করিম, মো: মজিবর রহমান সরওয়ার এবং মো: সাইদুর রহমান। তবে নির্বাচনী মূল লড়াই হতে পারে বিএনিপির মো: মজিবর রহমান সরওয়ার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুফতি সৈয়দ মো: ফয়জুল করিমের মধ্যে। এখানে মোট কেন্দ্র ১৭৬টি যারমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৩টি (৪৭%)।
এছাড়া বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৬ আসনে মোট প্রার্থি ৬ জন। এখানে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৫৯৭ জন। নির্বাচন কমিশনের ক্রমানুসারে এখানকার প্রার্থিরা হলেন: আব্দুল কুদ্দুস, আবুল হোসেন খান, মুফতী সৈয়দ মো: ফয়জুল করিম, মো: কামরুল ইসলাম খান, মো: মাহমুদুন্নবী এবং মো: সালাউদ্দিন মিয়া। তবে নির্বাচনী লড়াই হতে পারে বিএনপির আবুল হোসেন খান,ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মুফতি সৈয়দ মো: ফয়জুল করিম এবং জামায়াতের মো: মাহমুদুন্নবী এর মধ্যে। এখানে মোট কেন্দ্র ১১৩টি যারমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৬৭টি (৫৯%)।
