জামায়াত আমীরের আগমন উপলক্ষে মেহেন্দিগঞ্জে সংবাদ সম্মেলন জামায়াত আমীরের আগমন উপলক্ষে মেহেন্দিগঞ্জে সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
জামায়াত আমীরের আগমন উপলক্ষে মেহেন্দিগঞ্জে সংবাদ সম্মেলন

4:18 pm , February 5, 2026

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥
বরিশাল-৪ আসনের জামায়াত প্রার্থী আব্দুল জব্বারের সমর্থনে আজ মেহেন্দিগঞ্জে আসছেন জামায়াত আমীর ডা: শফিকুর রহমান।  এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় পাতারহাট বন্দরে জামায়াতের নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জামায়াত প্রার্থী আব্দুর জব্বার। উপজেলা জামায়াতের আমির মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন  মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব সাইফুর রহমান, জেলা শ্রমিক কল্যান ফাউন্ডেশন এর সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সভাপতি  সগির বিন সাঈদ, সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান, এনসিপির বরিশাল জেলার মুখপাত্র আবু সাঈদ মুছা, জামায়াত নেতা মুজাম্মেল হক তালুকদার সহ জামায়াত নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী বলেন, আগামী নির্বাচনটি হবে সুন্দর ও সুষ্ঠু। আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, সুশৃঙ্খল বাংলাদেশ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুক্রবার দিন পাতারহাট বন্দরের হাটের দিন, রাস্তার পাশে ব্যবসায়ীদের দোকান বসে। বন্দরের উপর দিয়ে নির্বাচনী সভাস্থলে জনতার ঢল আসবে। ব্যবসায়ী ভাইদের সাময়িক ক্ষতি হবে। আমি সবাইকে ধৈর্য্য ধারণ করার জন্য আন্তরিকভবে অনুরোধ জানাচ্ছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT