4:06 pm , February 1, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
আগামী ৪ ফেব্রুয়ারী বরিশাল আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ওইদিন দুপুর সাড়ে ১২টায় বেলসপার্ক মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বিভাগীয় এ সমাবেশে ২১ আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এখানকার বিএনপি। এ লক্ষে গতকাল কমিটি গঠন করা হয়েছে। অর্থ বিষয়ক কমিটির আহবায়ক করা হয়েছে বরিশাল সদর আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারকে। এছাড়া শৃঙ্খলা কমিটির আহবায়ক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, সদস্য মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, মঞ্চ কমিটির আহবায়ক মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার, প্রচার কমিটির আহবায়ক জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, আপ্যায়ন কমিটির আহবায়ক শেখ আব্দুর রহিম, আবাসন কমিটির আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার। মিডিয়া কমিটির আহবায়ক বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু।
