প্রার্থীরা এখনো টাকা ছাড়েনি নেতাকর্মীরা তাই হতাশ!! প্রার্থীরা এখনো টাকা ছাড়েনি নেতাকর্মীরা তাই হতাশ!! - ajkerparibartan.com
প্রার্থীরা এখনো টাকা ছাড়েনি নেতাকর্মীরা তাই হতাশ!!

3:59 pm , January 31, 2026

বিশেষ প্রতিবেদক ॥
ভোটের আর বেশিদিন বাকি নেই। ভোটের দিনক্ষন ক্রমশই সিঙ্গেল ডিজিটে এসে দাঁড়াচ্ছে। কিন্তু গতকাল পর্যন্ত বড় দলের প্রার্থীরা হাতের মুঠ খোলেননি। এ অবস্থায় নেতাকর্মিরাও পা মেপে কাজে এগুচ্ছে। চেতনা খুব একটা কাজে লাগছে না। গত দু’দিনে পথঘাট প্রান্তর চষে বেড়িয়ে যেটুকু দেখা গেছে তা হলো ‘প্রার্থী আসলে সেখানটায় নেতাকর্মীরা জড়ো হচ্ছে, প্রার্থি চলে গলে তারাও বাসায় ফিরে যাচ্ছে? প্রার্থি না থাকলে অধিকাংশ নির্বাচনী অফিস খালি থাকে। এ পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তা হলো ‘বরিশাল-১ আসনে একজন প্রার্থি কিছু টাকা কর্মিদের দিয়েছেন। বরিশাল-২ আসনে এক প্রার্থি টাকা গোনা শুরু করেছেন, বরিশাল-৩ আসনে একজন প্রার্থির পক্ষে কর্মিদের নিয়মিত খরচ দেয়ার কথা শোনা গেছে, বরিশাল-৪ আসনেও একই গল্প। বরিশাল-৫ আসনে কেউ টাকা ছাড়েনি এবং বরিশাল-৬ আসনে একজনের হাত খুলেছে বলে শোনা যাচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT